ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে শ্রেষ্ঠ: শ ম রেজাউল 

    বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বে শ্রেষ্ঠ: শ ম রেজাউল 
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাঙালির সম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বেরর মধ্যে শ্রেষ্ঠ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  

    তিনি বলেন, বিশ্বে এমন সম্প্রদায়িক সম্প্রীতি আর কোথাও দেখা যায় না।

    এখানে ঈদে হিন্দুরা মুসলমানের বাড়িতে গিয়ে ঈদ উপভোগ করেন। তেমনি মুসলমান বিভিন্ন পুজার সময় হিন্দুদের বাড়িতে গিয়ে মিষ্টান্ন খাচ্ছেন। একই দেয়ালের একপাশে মুসলাম তার ধর্ম পালন করছেন, আর অপর পাশে হিন্দু তার ধর্ম পালন করছেন। আর এটা সম্ভব হচ্ছে একমাত্র শেখ হাসিনার সরকারের শাসন আমলে।  

    শুক্রবার (৩১ মার্চ) রাতে জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কাইলানী গ্রামের হরিগুরু চাঁদ মন্দিরে   অনুষ্ঠিত দুই দিনব্যাপী বার্ষিক ধর্মীয় অনুষ্ঠানের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।  

    মন্ত্রী বলেন, আওয়ামী লীগ কখনো কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের রাজনীতি করে না। বঙ্গবন্ধু হিন্দু-মুসলিম সবাইকে সমানভাবে দেখেছেন। আর তারই কন্যা শেখ হাসিনা সেই ধারাকে অব্যাহত রেখে দেশের সব ধর্মের প্রতি সমান গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু বিএনপি-জামায়াত জোট সরকারের সময় এদেশের হিন্দুদের প্রতি চরম নির্যাতন নেমে আসে।
     
    মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি সঞ্জীব কুমার সমাদ্দারের সভাপতিত্বে ও সুশীল কুমার মন্ডলের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, শ্রীরামকাঠী ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আলতাফ হোসেন বেপারী, স্কুল শিক্ষক সুনিল কুমার রায় প্রমুখ।  

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নির্জন কান্তি বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা পরিষদের সাবেক সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তুহিন হালদার তিমির প্রমুখ।  


     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ