ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • মঠবাড়িয়ায় গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

    মঠবাড়িয়ায় গাঁজা ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি ও ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

    জানা গেছে, গোপন সংবাদের ভিতিত্তে শনিবার বিকেলে পৌর শহরের ৫নং ওয়ার্ডে বাস ষ্ট্যান্ড শ্যামলী পরিবহন থেকে ইউসুফ (৪০) কে ৮ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ইউসুফ হাওলাদার উপজেলার মধ্য সোনাখালী গ্রমের সৈজদ্দিন হাওলাদারের ছেলে। এক সপ্তাহ আগে ইউসুফ একটি মাদক মামলায় জামিন পান। অপর দিকে পিরোজপুর ডিবি পুলিশ দক্ষিণ (মঠবাড়িয়া) এসআই মো. আল মামুন ঐদিন রাতে উপজেলার উদয়তারা বুড়িরচড় গ্রাম থেকে মিলন জমাদ্দার (৩৫) নামে এক  মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মিলন ওই উদয়তারা বুড়িরচড় গ্রামের কাঞ্চন আলী জমাদ্দারের ছেলে। 

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।  রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ