ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • মনপুরায় গৃহবধূকে নির্যাতনের মামলায় যুবলীগ নেতা আটক

    মনপুরায় গৃহবধূকে নির্যাতনের মামলায় যুবলীগ নেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার মনপুরায় এক গৃহবধূকে নির্যাতনের ঘটনার মামলায় যুবলীগ নেতাকে আটক করে পুলিশ। 

    শনিবার (১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট এলাকা থেকে ওই যুবলীগ নেতাকে আটক করে পুলিশ।

    পরে রোববার সকাল ১০ টায় আটককৃত যুবলীগ নেতাকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ। তবে নির্যাতনের মামলার আসামি হাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচেত সহ অপর আসামি আবদুল মন্নান পলাতক রয়েছে।

    আটককৃত হলো, উপজেলা হাজিরহাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. ইসমাইল মাঝি।

    মামলার বাদী গৃহবধু ও এজাহার সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ১০ টায় হাজিরহাট ইউনিয়নের দাসের এলাকায় স্বামীর বাড়িতে ওই গৃহবধূ বাড়ির ওঠানে কাজ করছিল। তখন ইউপি সদস্য মো. বাচেত ওই গৃহবধূকে ঝাপটে ধরে নির্যাতন চালায়। পরে ওই গৃহবধূ ডাক চিৎকার দিলে মামলার স্বাক্ষীরা চলে আসলে বাচেত মেম্বার গৃহবধূকে ছেড়ে দেয়। 

    পরে ওয়ার্ড যুবলীগের সম্পাদক যুবলীগ নেতা ইসমাইল মাঝি ও আবদুল মন্নান এসে ওই গৃহবধূ সহ মামলার স্বাক্ষীদের মারধর করে। এই ঘটনায় ওই গৃহবধু ভোলা জেলা নারী ও শিশু নির্যাতন আদালতে মামলা করে। পরে আদালতের নির্দেশে ১ এপ্রিল (শনিবার) মনপুরায় থানায় ওই গৃহবধূর অভিযোগে মামলা নেয় পুলিশ। পরে শনিবার রাতে অভিযান চালিয়ে মামলার ৩ নম্বার আসামি যুবলীগ নেতা ইসমাইল মাঝিকে আটক করে পুলিশ।


    মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, আদালতের নির্দেশে শনিবার মামলা নিয়ে মামলার তিন নম্বর আসামি যুবলীগ নেতাকে আটক করা হয়। পরে রোববার আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ