ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে সাংবাদিকের গ্যারেজ ভাংচুর 

    পিরোজপুরে সাংবাদিকের গ্যারেজ ভাংচুর 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর পৌরসভার ১নং ওয়ার্ডে মুক্তারকাঠী এলাকায় পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদারের নির্মাণাধীন অটোরিক্সা গ্যারেজে হামলা, ভাংচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাতে ভাংচুর ও হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা।

    পূর্ব শত্রুতার জের ধরে এই হামলা হতে পারে বলে ধারনা করছে স্থানীয়রা।

    স্থানীয়সূত্রে জানা যায়, নির্মানাধীন অটোরিক্সা গ্যারেজটি  সোমবার ভোররাতের দিকে ভাংচুর চালিয়ে প্রেট্রোল দিয়ে আগুন দেয়া হয়। তবে গ্যারেজটি কাঁচা কাঠ দিয়ে নির্মানাধীন হওয়ায় এর কিছু অংশ পুড়ে গেছে।

    সাংবাদিক তামিম জানায়, নির্মানাধীন অটোরিক্সার গ্যারেজটির কাজ চলমান ছিলো। রমজানের কারনে কয়েকদিন কাজ বন্ধ রাখা হয়েছে। এ সুযোগে সোমবার ভোররাতে হামলা চালিয়ে ভাংচুর করে পেট্রোল দিয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে নির্মানাধীন ঘরের সামনের অংশে ভাংচুর চালিয়ে আগুন দিলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। জমি নিয়ে বিরোধের কারনে এ ঘটনা হতে পারে। 

    পৌরসভার ০১নং ওয়ার্ডের কাউন্সলর সরদার জিয়াউল হাসান টিপু জানায়, গভীর রাতে ভাংচুর ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। রমজানের মধ্যে এমনটা হতে পারে ধারনা করা যায় না। তবে জমি নিয়ে পারিবারিক বিরোধের কারনে এমনটা হতে পারে বলে ধারনা করছে সবাই। 

    পিরোজপুর সদর থানার এস আই শাহেদ জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গ্যারেজের সামনের অংশে ভাংচুর চালানো হয়েছে এবং ভেতরের অংশে আগুন দেয়ার চেষ্টা চালানো হয়েছে। 

    পিরোজপুর সদর থানার ওসি আ. জা. মো. মাসুদুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থালে গিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা চলমান।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ