ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • শিবচরে বাস দুর্ঘটনা

    নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট

    নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন নয়: হাইকোর্ট
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় নিহত ১৯ জনের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র, অর্থ, সড়ক ও জনপথ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টাদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

    বুধবার (৫ এপ্রিল) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদেশের বিষয়টি  নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।


    গত ১৯ মার্চ সকাল সোয়া ৮টার দিকে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

    এতে ঘটনাস্থলেই ১৭ জন নিহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত হন অন্তত ২৫ জন।

    ওই সময় মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম গনমাধ্যমকে  বলেছিলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে, সকালে হালকা বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল ছিল। গাড়ি দ্রুত চালানোয় হয়তো চাকা ফেটে এ দুর্ঘটনা ঘটেছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ