ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • হাইকোর্টে জামিন পেলেন ডিআইজি প্রিজন বজলুর রশিদ

    হাইকোর্টে জামিন পেলেন ডিআইজি প্রিজন বজলুর রশিদ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্নীতির মামলায় দণ্ডিত কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) বজলুর রশিদের জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৫ এপ্রিল) হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

    অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে ২০১৯ সালের ২০ অক্টোবর বজলুর রশিদকে দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেন সংস্থাটির কর্মকর্তারা। পরে তার বিরুদ্ধে মামলা করে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এ মামলায় তদন্ত কর্মকর্তা ২০২০ সালের ২৬ আগস্ট বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওই বছরের ২২ অক্টোবর মামলায় বজলুর রশিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।


    অভিযোগপত্রে বলা হয়, ঢাকার সিদ্ধেশ্বরী রোডে রূপায়ণ হাউজিংয়ের স্বপ্ন নিলয় প্রকল্পের দুই হাজার ৯৮১ বর্গফুট আয়তনের একটি অ্যাপার্টমেন্ট কেনেন বজলুর রশিদ। এর দাম হিসেবে পরিশোধ করা তিন কোটি আট লাখ টাকার কোনো বৈধ উৎস তিনি প্রদর্শন করতে পারেননি। এমনকি অ্যাপার্টমেন্ট কেনা সংক্রান্ত কোনো তথ্যও তার আয়কর নথিতে প্রদর্শন করেননি। 

    ফলে তার এই পরিশোধিত তিন কোটি আট লাখ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ। গত ২৩ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক মো. ইকবাল হোসেন এই মামলার রায় দেন। পাঁচ বছর দণ্ডের পাশাপাশি তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা না দিলে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া রাষ্ট্রের অনুকূলে তার তিন কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকা বাজেয়াপ্ত করা হয়। ১৯৯৩ সালে সরকারি কর্মকর্তা হিসাবে নিয়োগ পাওয়া বজলুর রশিদ ঢাকায় সর্বশেষ কারা সদর দপ্তরে দায়িত্ব পালন করছিলেন। তার আগে ডিআইজি হিসেবে ছিলেন রাজশাহীতে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ