ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ উজিরপুরে যুবদলকর্মীকে কুপিয়ে হত্যা, আটক ৯
  • মঠবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু

    মঠবাড়িয়ায় টিসিবির পণ্য বিক্রয় শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পবিত্র মাহে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে মঠবাড়িয়া সদর ইউনিয়ন ও পৌসভায় ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

    বৃহস্পতিবার দিনব্যাপী নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের পৃথক দুটি স্থানে উদ্বোধন করেন ইউপি এবিএম ফারুক হাসান ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ।

    এ কার্যক্রমের আওতায় একজন ভোক্তা ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১ কেজি চিনি, ১২০ টাকা কেজি দরে ১ কেজি মশুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন কিনতে পারবেন। ৫০ টাকা কেজি দরে ২ কেজি ছোলা বুট।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যর বাজার স্থিতিশীল রাখতে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পূর্বের মতো মঠবাড়িয়ায় ১৪ হাজার জন ভোক্তাদের মাঝে ন্যায্যমূল্যে টিসিবি পণ্য ডিলারের মাধ্যমে বিক্রয় করছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ