ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • দুদকের তিন মামলা

    পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

    পিরোজপুরের সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন
    সাবেক ‍সংসদ সদস্য আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা তিনটি মামলায় অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে। 


    আদালত সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই অভিযোগ গঠন করেন। এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীন এসময় আদালতে উপস্থিত ছিলেন।বিশেষ জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) বিপ্লব কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন। 


    আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, অভিযোগ গঠনের শুনানির সময় সাবেক সংসদ সদস্য ও তাঁর স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন। 


    ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক আলী আকবর বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে খাসজমিতে ভবন নির্মাণ, অর্পিত সম্পত্তি ও পুকুর দখলের অভিযোগে তিনটি মামলা করেন। এর  একটি মামলায় আউয়ালের সঙ্গে তাঁর স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়।


    দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয় সূত্র জানায়, তিনটির মধ্যে প্রথম মামলায় এ কে এম এ আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীন প্রভাব খাটিয়ে নাজিরপুর উপজেলার বুইছাকাঠি মৌজায় দশমিক শূন্য ৩ একর খাসজমি বেনামে বন্দোবস্ত নেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই জমিতে পাকা দোতলা ভবন নির্মাণ করে ভাড়া দেন তারা। এ ঘটনায় আউয়াল ও তাঁর স্ত্রী লায়লা পারভীনকে আসামি করা হয়। অপর দুই মামলার আসামি শুধু আউয়াল। ওই দুই মামলায় অভিযোগ করা হয়, পিরোজপুর পৌরসভার খুমুরিয়া মৌজায় রাজার পুকুর নামে পরিচিত অর্পিত সম্পত্তির ৪৪ শতাংশ জমি দখল করে চারপাশে দেয়াল নির্মাণ করেন আউয়াল। এছাড়া নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি মৌজায় দশমিক ৫ একর অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নিয়ে শর্ত ভঙ্গ করে আউয়াল ফাউন্ডেশনের নামে দোতলা পাকা ভবন নির্মাণ করেন তিনি।


    মামলা তিনটি তদন্তের দায়িত্ব পান দুদকের উপ-পরিচালক আলী আকবর। তদন্ত শেষে এজাহারে বর্ণিত অভিযোগ প্রমাণিত হওয়ায় এই কর্মকর্তা তিন মামলায়ই সাবেক সংসদ সদস্য এ কে এম এ আউয়াল এবং তাঁর স্ত্রী লায়লা পারভীনের বিরুদ্ধে ২০২১ মালের ২২ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ