ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুর প্রেসক্লাব সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

    পিরোজপুর প্রেসক্লাব সভাপতির পিতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দৈনিক তথ্য দর্পন পত্রিকার সম্পাদক এবং পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি শফিউল হক মিঠুর পিতা প্রবীণ আইনজীবী মো. শামসুল হক ফকিরের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৭ এপ্রিল) বাদ আছর পুরাতন জামে মসজিদ, ঈদগাহ জামে মসজিদ ও মাছিমপুর জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সুধীজন, আত্মীয়-স্বজনসহ বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

    এদিকে শামসুল হক ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মালেক, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

    উল্লেখ্য, গত ৪ এপ্রিল মঙ্গলবার ভোররাত ৪টায় উকিলপাড়াস্থ নিজ বাসভবনে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন প্রবীণ আইনজীবী মো. শামসুল হক ফকির। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ