ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

    মঠবাড়িয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমান আদালত মিজান খান নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।  

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এ আদালত পরিচালনা করেন। মিজান খান মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর খান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও ওই এলাকার মোতাহার আলী খানের ছেলে।

    জানা গেছে, মিজান খান মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দরে বিভিন্ন খাদ্য পণ্যের পরিবেশক। তিনি পোগো গ্লাস  ড্রিংক নামের একটি খাদ্য বাজারজাত করে আসছেন যার গায়ে মেয়াদ উত্তীর্ণের দুটি তারিখ রয়েছে। যে পণ্যটি খেয়ে অনেকই অসুস্থ হয়ে পরেছেন বলে অভিযোগ ওঠে। 

    মেয়াদোত্তীর্ণ পণ্যের গায়ে নতুন মেয়াদ দিয়ে বিক্রয়ের অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সৈকত রায়হান শনিবার অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পান। 

    পরে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মেয়াদ উত্তীর্ণ পণ্য  বিক্রির অভিযোগে পরিবেশক মিজান খানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদন্ডের আদেশ দেন। পরে নগদ ৫০ হাজার টাকা জরিমানা দিয়ে তিনি ছাড়া পান। এবং ভবিষ্যতের জন্য মুসলেকা দেন।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ