ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে বিএমপির এয়ারপোর্ট থানার উদ্যোগে পুলিশিং সভা  ববির দ্বিতীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্পে ফিজিবিলিটি স্টাডি, শেলটেকের সঙ্গে চুক্তি পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত নীতিমালা করে মানুষকে ভালো করা যায় না: তথ্যমন্ত্রী ঠিকানায় গিয়ে পাওয়া যায়নি হাসিনাসহ ৩০ জনকে, পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ সাগরে লঘুচাপের প্রভাব, বরিশালে ২৪ ঘণ্টায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত  পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • রমজানে তরুণ ব্যবসায়ীর উদ্যোগ

    বরিশালে যে দোকানে ১ টাকায় মেলে আলুর চপ

    বরিশালে যে দোকানে ১ টাকায় মেলে আলুর চপ
    তরুণ ব্যবসায়ী রবিউল ইসলাম। ছবি: মতবাদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চারদিকে যখন দ্রব্যমূল্যের বৃদ্ধিতে চিন্তিত জনগন তখন বরিশালের রবিউল ইসলাম নামের এক তরুণ ব্যবসায়ী আলুর চপ বিক্রি করছেন ১ টাকায়। শুধু আলুর চপই নয় ইফতারের অন্যান্য খাবারের দামও অবাক করছে ক্রেতাদের।

    নগরীর ফকিরবাড়ি রোডে রবিউলের খাবার হোটেলে ২ টাকায় বিক্রি হচ্ছে বেগুনি, শাকের চপ, কুমড়ার চপ, ধনিয়া পাতার চপসহ বাহারি ইফতারি আইটেম। ডিমের সাসলিক ১০ টাকা, মুরগির সাসলিক ২০ টাকা এবং গরুর সাসলিক বিক্রি হচ্ছে ৩০ টাকায়। রবিউল জানান, রোজার মাসে ইফতারকে কেন্দ্র করে ছোট পরিসরে একদম কম দামে ইফতারের খাবার বিক্রির উদ্যোগ নিয়েছেন তিনি। 

    তিনি বলেন, কেবলমাত্র লাভের উদ্দেশ্যে নয় সেবার জন্য মূলত দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের পক্ষে ইফতারির খাবার যেন সহজলভ্য হয় সেজন্যই এই পরিকল্পনা নিয়েছিলাম। ১ম রমজান থেকেই এভাবে বিক্রি করে চলছি।

    দাম কমিয়ে রাখাতে গিয়ে খাবারের মান ঠিক রাখেন কিভাবে? জানতে চাইলে এই ব্যবসায়ী বলেন, পরিচ্ছন্ন পরিবেশে তাজা খাবারই তৈরী করে বিক্রি করি। আলুর দাম এখন তুলনামূলক কম। অন্যান্য আইটেমগুলোও চাইলে সাশ্রয়ী দামে বিক্রি করা সম্ভব। সবার মধ্যে সেই মানসিকতা নেই বলেই হয়তো সবাই কম দামে বিক্রি করতে পারছেননা। 

    কম দামে ইফতার কিনে খুশী এখানে আগত ক্রেতারাও। চৌমাথা থেক আসা কলেজ শিক্ষার্থী সানজীদা ইসলাম বলেন, আমরা এত কম দামে সুস্বাদু খাবার কিনতে পেরে খুশী। এখানে খাবারের মানও ভালো।

    গির্জা মহল্লা থেকে আসা আরেক ক্রেতা মো. মিজানুর বলেন, কম দাম হবার কারনে এখানে অনেক ভীর থাকে। রবিউলের মতো অন্যান্য ব্যবসায়ীরা সমমানসিকতার হলে জনগন খাবার নিয়ে নিশ্চিন্ত থাকতে পারতো। 

    রবিউলের হোটেলটি মূলত ভাতের হোটেল। রোজার পরেও সুলভ মূল্যে খাবারের ব্যবস্থা রাখার পরিকল্পনা আছে তার। এছাড়াও ২৫ রমজানের পরে ‘বিশেষ চমক’ হিসেবে ইফতারির মূল্য আরো কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন।


    টিইউ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ