ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে ট্রলির চাপায় কৃষকের মৃত্যু

    পিরোজপুরে ট্রলির চাপায় কৃষকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে ট্রলির চাপায় কামরুল শেখ নামের এক পথচারী কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত কামরুল শেখ (৫৫) উপজেলা মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ মাটিভাঙ্গা গ্রামের মৃত সুলতান শেখের ছেলে। 

    নিহতের ভাগ্নে সাবেক ইউপি সদস্য আবুল বাশার গাজী জানান, সকাল সাড়ে ৬টার দিকে তিনি স্থানীয় বৈবুনিয়া মাঠের ধান কাটার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু বাড়ির থেকে কিছু দূরে পিরোজপুর-নাজিরপুর-ঢাকা সড়কের বাঘাজোড়া ব্রীজ সংলগ্ন এলাকায় আবুল কালাম আজাদের বাড়ির কাছে পৌছলে পাটগাতী গামী একটি ট্রলি কামরুল শেখকে চাপা দেয়। 

    বিষয়টি ওই ট্রলির কিছু পিছনে থাকা এক মোটর সাইকেল চালক দেখে আমাদের জানান। আমি সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. হামায়ুন কবির জানান, ঘাতক ট্রলি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে আইনী ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ