ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা

    পিরোজপুরে শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে জাতীয় শিশু শ্রম নিরসন নীতি বাস্তবায়ন সম্পর্কিত জাতীয় কর্মপরিকল্পনার সংস্থান মোতাবেক গঠিত জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত। 

     বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। 

    সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ। 

    সভায় প্রধান অতিথি  বলেন, কোন শিশু যাতে শিশু শ্রমের সঙ্গে জড়িত না থাকে এজন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সচেতনতা সৃষ্টি এবং তৃণমূলে শিশু শ্রমের কুফল সম্পর্কে মানুষদের মাঝে অবহিত করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ