ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ২১ হাজার ৪'শ পরিবারের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

    মঠবাড়িয়ায় ২১ হাজার ৪'শ পরিবারের প্রধানমন্ত্রীর উপহার বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদকে সামনে রেখে পিরোজপুর জেলার মঠবাড়িয়ায় ২১ হাজার ৬'শ টি নিন্ম আয়ের পরিবারে মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। উপজেলার ১১ টি ইউনিয়নে ১৭ হাজার ও মঠবাড়িয়া পৌরসভায় ৪ হাজার ৬'শ সুবিধাভোগী পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম চলছে। 

    বোরবার উপজেলার ২ নং ধানীসাফা ইউনয়নের ২ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে প্রধানমন্ত্রীর এ বিশেষ ভিজিএফ চাল বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান মো. হারুণ অর রশিদ তালুকদার দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। আগামী মঙ্গলবার মঠবাড়িয়া পৌর সভায় এ কার্যক্রম শুরু হবে বলে পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ জানান।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ঈদ-উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক “বিশেষ ভিজিএফ” উপহার হিসেবে মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভার নিন্ম আয়ের পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মঠবাড়িয়ার ২১ হাজার ৬'শ পরিবারের জন্য ১৫১ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। 

    সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন। উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা চাল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।  প্রধানমন্ত্রীর এ মানবিক সহায়তা দীর্ঘ দিন ধরে চলমাল আছে এবং অব্যহত থাকবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা উর্মি ভৌমিক বলেন, প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক “বিশেষ ভিজিএফ” উপহার হিসেবে মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভার নিন্ম আয়ের পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যত্রম চলছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ