ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • মঠবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

    মঠবাড়িয়ায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ কেজি ২'শ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে । গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আঁধার ওরফে রিপন তালুকদার (২৪) উপজেলার দেবীপুর গ্রামের, মৃত. সত্তার তালুকদারের ছেলে এবং  কামাল হোসেন খান (৪২), ধানীসাফা গ্রামের মৃত জয়নাল খানের ছেলে।

    মঠবাড়িয়া থানার এসআই মো. কামারুল ইসলাম জানান, ঈদ-উল ফিতরকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা মাদক মজুদ করার চেষ্টা করছে।  গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের দেবীপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। 

    এসময় রিপন তালুকদারের বাড়ির উঠান থেকে সাদা পলিথিনে মোড়ানো ২'শ গ্রাম গাাঁজা সহ রিপনকে আটক করা হয়। পরে  রিপনের দেয়া তথ্যমতে ধানী সাফা গ্রামে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ কামাল হোসেন খানকে আটক করা হয়।

    মঠবাড়িয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার বলেন, আটককৃতদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ