ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

    মঠবাড়িয়ায় ২৮৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে। 

    মঙ্গলবার সকালে সংসদ সদস্য ডাঃ মো. রুস্তুম আলী ফরাজী জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মাধ্যমিক পর্যায় (নবম ও দশম শ্রেণী) মেধাবী শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করেন। 

    উপজেলা পরিসংখ্যানের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় মঠবাড়িয়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ মিলানায়তনে ট্যাব বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমশিণার (ভূমি) সৈকত রায়হান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. অলী আহাদ, মঠবাড়িয়া থনার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ, জুনিয়র পরিসংখ্যান সহকারি কর্মকর্তা মো. ইয়াকুব আলী, প্রভাষক মোতালেব হোসেন, প্রভাষক মো. ফারুক হোসেন, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, শিক্ষক মো. খলিলুর রহমান প্রমুখ।

    উপজেলা পরিসংখ্যান তদন্ত কর্মকর্তা আবু হাসান শেখ জানান, জনশুমারী ও গৃহ গণনার জন্য স্মার্ট নাগরিক গঠনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে উপজেলার মাধ্যমিক ৪২ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৫ জন মেধাবী (নবম ও দশম শ্রেণী) শিক্ষাথীদের মাঝে এ ট্যাব বিতরণ করা হয়েছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ