ঢাকা সোমবার, ২৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 

    মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসন্ন ঈদকে সামনে রেখে পিরোজপুর জেলার মঠবাড়িয়া পৌর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার বিতরণ শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর সভার ৪ হাজার ৬’শ টি নিন্ম আয়ের পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর।

    এসময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো. হারুণ অর রশিদ, প্রকৌশলী আব্দুল সালেক, কর কর্মকর্তা মো. মনিরুজ্জামান, কেশিয়ার মিজানুর রহমান, যুবলীগ নেতা তৌহিদ মাসুম, ছাত্রলীগ নেতা আবু ইউসুব রায়হান প্রমুখ।

    পৌর প্রশাসক মো. আজিজুল হক সেলিম মাতুব্বর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে মঠবাড়িয়া পৌরসভায় ৪ হাজার ৬‘শ টি নিন্ম আয়ের পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ মানবিক উপহার অব্যহত থাকবে।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, ঈদ-উল ফিতরকে সামনে রেখে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক “বিশেষ ভিজিএফ” উপহার হিসেবে মঠবাড়িয়া উপজেলার ১১ টি ইউনিয়ন ও পৌর সভার নিন্ম আয়ের পরিবারে মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় মঠবাড়িয়ার মোট ২১ হাজার ৬’শ টি পরিবারের জন্য ১৫১ মেট্রিক টন চাল বরাদ্ধ দেয়া হয়েছে। উপজেলা প্রশাসন কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা চাল বিতরণ কার্যক্রম তদারকি করছেন।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ