ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • সকালের নাশতা খেতে মালদ্বীপে শ্রদ্ধা

    সকালের নাশতা খেতে মালদ্বীপে শ্রদ্ধা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারিকালে বলিউড তারকাদের ব্যস্ততায় ভাটা পড়েছে। ঘরে থাকতে ভালো লাগছে না তাঁদের। তাই যেখানে পারছেন, ছুটে যাচ্ছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আর মালদ্বীপ—ঘুরেফিরে এই দুই জায়গাতেই ঘুরছেন তাঁরা। কেননা, এই এই দুটো দেশই খোলা রয়েছে পর্যটকদের জন্য। অন্যান্য বলিউড তারকার মতো প্রেমিক রোহান শ্রেষ্ঠকে নিয়ে শ্রদ্ধা সেই যে মালদ্বীপ গেছেন, আর ফেরার নাম নেই। কখনো সমুদ্রের ধারে, কখনো-বা সমুদ্রে নেমে সকালের নাশতা করছেন তিনি।

    সে রকমই একটা ছবি পোস্ট করেছেন শ্রদ্ধা। আর ক্যাপশনে জানিয়েছেন, হৃদয়ের দাবিতে সকালের নাশতা করার জন্যই মালদ্বীপে গেছেন তিনি। এর আগে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘দৌড়ে প্রকৃতির কাছে যাচ্ছি।’ অক্সিজেন মাস্ক নিয়ে পানির নিচে ঘুরে বেড়ানোর আরেকটি ভিডিওর ক্যাপশনে লেখা, ‘এই দেখুন, পানির নিচেও কেমন জীবন!’। অন্য একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে সমুদ্রে সাঁতরে বেড়াতে। 

    মালদ্বীপে সমুদ্র পাড়ে বালি মেখে একের পর এক ছবি আর ভিডিও পোস্ট করছেন শ্রদ্ধা কাপুর। আর সেগুলো দেখে যারপরনাই আপ্লুত ভক্তরা। এদিকে শ্রদ্ধা আর বলিউডে মডেল ফটোগ্রাফার রোহান শ্রেষ্ঠর প্রেম, বিয়ে নিয়ে চলছে গুঞ্জন। সেই গুঞ্জনের ভেতরেই শ্রদ্ধা মালদ্বীপ গিয়েছিলেন খালাতো ভাইয়ের বিয়েতে। সঙ্গী হয়েছিল প্রেমিক রোহান। মালদ্বীপে ভাইয়ের বিয়ের উৎসবের মধ্যেই চলেছে শ্রদ্ধার জন্মদিনের পার্টি। ৩৪তম জন্মদিনের কেক কেটেছেন প্রেমিক রোহানকে পাশে দাঁড় করিয়ে। মালদ্বীপে তোলা বিভিন্ন ছবিতে তাঁদের দেখা গেছে খোশমেজাজে, হাসিমুখে, হাতে হাত ধরে। ধারণা করা হচ্ছে, শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি।

    শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘বাঘি থ্রি’ সিনেমায়। ৯০ কোটি টাকা খরচ করে বানানো ছবিটি বক্স অফিসে তুলে এনেছে মাত্র ৯৮ কোটি টাকা। এরপর নতুন কোনো ছবিতে যুক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। আপাতত ব্যক্তিগত জীবন উপভোগ করতেই ব্যস্ত তিনি। 


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ