ঢাকা রবিবার, ২২ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • 'বিধিনিষেধ নেই এমন এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে'

    'বিধিনিষেধ নেই এমন এলাকায় নির্বাচন অনুষ্ঠিত হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যেসব এলাকায় বর্তমানে করোনাভাইরাসের প্রকোপ কম কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধিনিষেধ নেই সেখানেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদা। রবিবার সকালে মাদারীপুরে সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

    প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, গত ২১ এপ্রিল প্রথম ধাপে ইউনিয়ন পর্যায়ে নির্বাচন হবার কথা থাকলেও করোনার জন্য তা পিছিয়ে ২১ জুন দিন ধার্য করে নির্বাচন কমিশন। ৩৭১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবার কথা থাকলেও করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় দুইশ’ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে নির্বাচন। 

    ইভিএমের মাধ্যমে লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচন ও ১১টি পৌরসভার ভোটগ্রহণ করা হবে। এছাড়া দুইশ’টি ইউনিয়নের মধ্যে সীমিত সংখ্যক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে ইভিএম পদ্ধতিতে। নির্বাচনের আগে ও পরে যাতে কোন ধরনের সহিংসতা না হয় সেজন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে নির্দেশ দেয়ার কথাও জানান তিনি।

    এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কমিশনার মোস্তফা ফারুক, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মেদ খান, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ অনেকেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ