ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি একযুগ পর গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ভোলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার ভোলায় এক কাঁচা সড়কে ৪০ বছরেও লাগেনি উন্নয়নের ছোঁয়া অন্যের ভিডিওতে কপিরাইট দাবি, শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ ধানমন্ডি ৩২-এ হামলা: ড. ইউনূস-হাসনাতসহ ২৭ জনের নামে মামলার আবেদন খারিজ নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও 
  • ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ : গুজরাটে রেড অ্যালার্ট

    ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ : গুজরাটে রেড অ্যালার্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্থলভাগের আরও কাছাকাছি পৌঁছালো অতিপ্রবল ঘূর্ণিঝড় বিপর্যয়। এটি আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারত-পাকিস্তানের উপক‚লে আঘাত হানার কথা থাকলে এরই মধ্যে ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে। উত্তাল হয়ে উঠেছে সাগর। এর প্রভাবে ভারতে অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ অবস্থায় গুজরাটের দুটি উপক‚লীয় জেলায় রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)।

    ঝড়টি বর্তমানে ভারতের জাখাউ বন্দর থেকে ২৮০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে এবং দেবভ‚মি দ্বারকা থেকে ২৯০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে। অঅজ সন্ধ্যায় এটি ভারতের গুজরাট ও পাকিস্তানের করাচি উপক‚লে তীব্র শক্তিতে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় গুজরাটের উপক‚লীয় এলাকাগুলো থেকে অন্তত ৩৫ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সম্ভাব্য ঝড় আক্রান্ত এলাকাগুলো দিয়ে যাতায়াতকারী অন্তত ৯৫টি ট্রেনের সূচি স্থগিত করা হয়েছে।
     


    আরজেএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ