ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সাথে মতবিনিময় কুয়াকাটায় সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবকের কারাদণ্ড ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লাই ভাণ্ডারিয়ায় ছাত্রদল নেতাসহ হানিট্রাপ চক্রের তিন সদস্য আটক উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটন, সম্পাদক সেন্টু বরিশালে কড়াপুরে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪ বিক্ষোভে উত্তপ্ত দিল্লি, রাস্তায় নামছে ২৩ হাজার সশস্ত্র পুলিশ গৌরনদীতে ঋণের চাঁপ সইতে না পেরে চা দোকানির আত্মহত্যা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কলাপাড়া ও কুয়াকাটা বিএনপির দুই নেতার পদ স্থগিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ শুরু
  • মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, অতঃপর...

    মাঝ আকাশে খুলে গেল বিমানের দরজা, অতঃপর...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় মাঝ আকাশে একটি বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো দুর্ঘটনা ঘটেনি। 

    পাকিস্তান জিও টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর-পূর্ব ব্রাজিলের সাও লুইস শহর থেকে একটি বিমান মধ্য আমেরিকার দেশ সালভাদোর যাচ্ছিল। উড্ডয়নের ৩০ মিনিটের মাথায় বিমানটির দরজা খুলে যায়। পরে বিমানটি সাও লুইসের হুগো দা কুনহা মাচাদো বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। 

    ফ্লাইটটিতে ব্রাজিলীয় গায়ক ও গীতিকার টাইয়েরির ব্যান্ড দলের সতীর্থরা ছিলেন। তবে ফ্লাইটটিতে টাইয়েরি ছিলেন না। তিনি অন্য একটি বিমানে ছিলেন। 

    এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঠিক কবে ঘটেছে তা জানা যায়নি। তবে নিউিইয়র্ক পোস্ট জানিয়েছে, বিমানের দরজা খুলে যাওয়ার ঘটনাটি গত সপ্তাহের। 

    ভিডিওতে দেখা গেছে, বিমানের দরজার কাছে লাগেজ এবং যন্ত্রপাতি স্তূপ করে রাখা হয়েছে। হঠাৎ দরজা খুলে যায় বিমানের। নিচে মেঘও দেখা যায়। তবে আরোহীরা শান্ত হয়ে বসে ছিলেন। প্রবল বাতাসে বিমানের ভেতরে এক অশান্ত পরিস্থিতি তৈরি হয়। 

    জরুরি অবতরণের পর চিকিত্সকরা ছুটে আসেন। কেউ আহত হয়েছেন কিনা তা পরীক্ষা করে দেখেন। তবে দরজাটি কী কারণে খুলে গেল তা নিয়ে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ