ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজের আসর বসতো

    নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজের আসর বসতো
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে উত্তরা ১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে নাসির উদ্দিনের বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

    ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) হারুনুর রশিদ জানান, নাসির উদ্দিনসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় নাসির উদ্দিনের বাসা থেকে বিদেশি মদ, বিয়ার, ইয়াবা উদ্ধার করা হয়।

    হারুনুর রশিদ আরও জানান, নাসির উদ্দিনের বাসায় নিয়মিত ডিজে পার্টির আসর বসতো। আমরা তার বাসা থেকে ডিজে পার্টির কয়েকজনকে আটক করেছি।

    এর আগে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সোমবার (১৪ জুন) সাভার থানায় একটি মামলা দায়ের করেন পরী। এতে নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে আরও ৪ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম আজ সোমবার গণমাধ্যমকে তা নিশ্চিত করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ