ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • ম্যাক্রোঁ-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠক

    ম্যাক্রোঁ-এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ বৈঠক করেছেন। গতকাল সোমবার (১৪ জুন) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে অংশ নেওয়ার এক ফাঁকে এই দুই প্রতিদ্বন্দ্বী নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

    জানা যায়, এরদোয়ান এবং ম্যাক্রোঁ দীর্ঘ ৫২ মিনিট বৈঠক করেছেন। সাক্ষাতে দুই নেতা উভয় দেশের সাধারণ স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেছেন।

    গত বছর ফরাসি প্রেসিডেন্ট ইসলাম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেছিলেন, বিশ্বজুড়ে ইসলাম সংকটে পড়েছে, এমনকি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশেও এই ধর্মটি সংকটে। এই ধর্মটিকে এখন আমাদের সাহায্য করতে হবে যাতে তারা ফ্রান্স প্রজাতন্ত্রের অংশীদার হতে পারে। ম্যাক্রোঁর এই বক্তব্যে বিশ্বজুড়ে নিন্দার ঝড় সৃষ্টি হয়। তুর্কি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানান।

    সোমবারের বৈঠকে দুই নেতা লিবিয়া এবং সিরিয়ার সংকট নিয়ে একত্রে কাজ করারও ঐক্যমতে পৌঁছান। ন্যাটো সম্মেলনকে সামনে রেখে গত শুক্রবার তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান বলেছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে তিনি পজিটিভি এবং নেগেটিভ বিষয় নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে, সাক্ষাতের আগে ম্যাক্রোঁ সাংবাদিকদের বলেছিলেন, মতের অমিল সত্ত্বেও এরদোগানের সঙ্গে তার আলোচনায় বসা জরুরি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ