ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‍উজিরপুরে সুরভী পরিবহনের চাপায় নিহত ৩ উজিরপুরে আলোচিত তুবার বাবাকে সংশোধনের জন্য পাঠানো হলো রিহ্যাবে ভোল‍ায় চরে প্রসববেদনা মানেই আতঙ্ক, খেয়া না পেলে অনিশ্চিত জীবন বরিশালে ৮ কলেজে একাদশে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী দাবি আদায়ে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শ্রমিকদের অনশন বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদ্‌যাপন বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কর্মমান আরও উন্নত করা প্রয়োজন: বিভাগীয় কমিশনার সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু
  • আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়: পরীমণি

    আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়: পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জন গ্রেফতার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, সহকর্মী এবং ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পরীমণি।

    মঙ্গলবার (১৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে সবাইকে ধন্যবাদও দেন তিনি। পোস্টে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান পরীমণি।

    পরী লেখেন, ‘আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না। আইন সবার ওপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানোটাই যত কষ্ট! আইনশৃঙ্খলা বাহিনী, সকল সাংবাদিক, সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ। আপনারাই আমার সাহস।’

    এই নায়িকা আরও লেখেন, ‘আসামিদের গ্রেফতার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামিরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোনো মেয়েকে এভাবে নির্যাতন, অপমান করার সাহস না পায়। আমি হার মানব না। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে।’

    উল্লেখ্য, ১৩ জুন (রোববার) রাত ৮টার দিকে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে পরীমণি জানান, তাকে হত্যা ও ধর্ষণের চেষ্টা করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি পরীমণি। এ দেশের একজন বাধ্যগত নাগরিক। আমার পেশা চলচ্চিত্র। আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি। আমাকে রেপ এবং হত্যা করার চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই।’


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ