ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • আদালতের আদেশ

    বরিশাল ক্লাবের সাধারণ সভা করতে বাধা নেই সাদিক আবদুল্লাহর

    বরিশাল ক্লাবের সাধারণ সভা করতে বাধা নেই সাদিক আবদুল্লাহর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি হিসেবে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিশেষ সাধারণ সভা করতে কোন বাধা নেই বলে আদেশ দিয়েছে আদালত।

    আগামী ২৯ জুলাই বরিশাল ক্লাবের বিশেষ সাধারণ সভা আহ্বানের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে করা আবেদনের শুনানী শেষে  বৃহস্পতিবার এ আদেশ দেয় আদালত।


    বরিশাল ক্লাবের সভাপতি সিটি মেয়র সাদিক আবদুল্লাহর আইনজীবী ও বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল গণমাধ্যমকে জানিয়েছেন, বরিশাল ক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানে কোন বাধা নেই বলে আদেশ দিয়েছেন আদালত।

    বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি পদ নিয়ে গত ১৩ জুলাই আদালতে একটি মামলা করেন ক্লাবের এক সদস্য। এদিকে, ক্লাব সভাপতি আগামী ২৯ জুলাই বিশেষ সাধারণ সভা আহ্বান করেন। গত ১৪ জুলাই তিনি এই সভার আহ্বান জানান।

    এর প্রেক্ষিতে মামলার বাদী ১৬ জুলাই পৃথক আবেদনে সভাপতির আহবান করা ২৯ জুলাইয়ের সভার বিষয়ে স্থগিতাদেশ চান। বৃহস্পতিবার দুটি আবেদনের বিষয়ের ওপর শুনানী শেষে উপরোক্ত আদেশ দেন আদালত।


    বৃহস্পতিবার বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক হাসিবুল হাসান দুই পক্ষের আইনজীবীদের শুনানি গ্রহণ করেন। মেয়র সাদিক আবদুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন, দুদকের আইনজীবী খুরশীদ আলম খান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি তালুকাদর মো. ইউনুস, সাবেক সভাপতি একেএম জাহাঙ্গীর, সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল ও গোলাম সরোয়ার রাজিব।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ