ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • দেশের ৪৬ জেলায় করোনার উচ্চ সংক্রমণ

    দেশের ৪৬ জেলায় করোনার উচ্চ সংক্রমণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    দেশের ৪৬ জেলায় করোনাভাইরাসের উচ্চ সংক্রমণ ঘটেছে। ঢাকাকে ছাপিয়ে সংক্রমনে দেশে সবচেয়ে এগিয়ে মৌলভীবাজার জেলা। এই জেলায় পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার প্রায় ৪৯ শতাংশ। এছাড়াও এমন উচ্চ সংক্রমণ ঘটেছে দেশের আরও ৪৫ জেলায়।

    মৌলভীবাজার জেলার সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ বলছেন, সারা দেশের মধ্যে করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি মৌলভীবাজারে। প্রতি ১০০ নমুনা পরীক্ষায় শনাক্ত হচ্ছে প্রায় অর্ধেকের।

    এরপর সর্বোচ্চ সংক্রমণ মুন্সিগঞ্জে ৪৪ দশমিক ৩৮ ভাগ, ফেনীতে ৪২ দশমিক ৭৯ ভাগ। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, হবিগঞ্জ, রাজবাড়ি ও নওগাঁয় শনাক্তের হার ৩৩ থেকে ৪০ এর মধ্যে। ভোলা, দিনাজপুর, ফরিদপুর, কুমিল্লা, মাদারীপুর, নারায়ণগঞ্জসহ ২০টি জেলায় শনাক্তের হার ২১ থেকে ৩০। আর নরসিংদী, কক্সবাজার, বরগুনা, পটুয়াখালীসহ ১৫ জেলায় শনাক্ত ১১ থেকে ২০ ভাগ।

    আইইডিসিআর বলছে, রাজধানীতে ক্লাস্টার সংক্রমণ ঘটছে এমন এলাকা চকবাজার, দারুস সালাম, হাজারীবাগ, যাত্রাবাড়ী ও ভাটারা।

    স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলছেন, টিকা আসায় এবং টিকা গ্রহণের পর সাধারণ মানুষের মধ্যে অনেকটা গাছাড়া ভাব এসেছে। এতে স্বাস্থ্য সচেতনতার বিষয়টি উপেক্ষিত হয়ে করোনার এই বিস্ফোরণ ঘটছে।

    পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার দশের বেশি হলে তাকে উচ্চ সংক্রমিত এলাকা ধরা হয়। আর পাঁচের কম হলে তাকে নিম্ন সংক্রমণ ধরা হয়। একমাত্র জেলা পাবনাতেই শনাক্তের হার পাঁচের কম।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ