ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ
  • ভোলায় বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন

    ভোলায় বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবেশের ভারসাম্য রক্ষা, জনসাধারণের জন্য পুষ্টিকর ফল খাওয়ার সুযোগ এবং বাঁধ সুরক্ষায় সারাদেশে ২০ লাখ গাছের চারা রোপণ কর্মসূচি হাতে নিয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। 

    এরই অংশ হিসেবে রোববার সকালে ভোলার পূর্ব ইলিশায় মেঘনা নদীর বেড়ি বাঁধে বিভিন্ন প্রজাতির বনজ ও ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ড ভোলা সার্কেল তত্বাবধায়ক প্রকৌশলী মো. বাবুল আখতার।

    এসময় আরও উপস্থিত ছিলেন ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দ।

    এসময় বক্তারা বলেন, সারা বাংলাদেশে সবুজ বেষ্টনী গড়ার লক্ষে ও বনভূমি বৃদ্ধি করার জন্য  বাংলাদেশ সরকার প্রতিবছর বৃক্ষ রোপন কর্মসূচির অভিযান পরিচালনা করেন। 

    পানি উন্নয়ন বোর্ড সরকারের এ কাজের অংশ হিসেবে সারাদেশে এক যোগে এ বছর বর্ষামৌসুমে ২০ লাখ চারা রোপন করার লক্ষ্যমাত্রা রয়েছে। 

    এর অংশ হিসেবে ভোলার নদীর তীরে বেড়িবাঁধে বনজ, ফলজ ওষধি গাছের চারা রোপন শুরু হয়েছে। ভোলা জেলায় সাড়ে ৭ হাজার গাছের চারা রোপণ করা হবে। শুধু বৃক্ষ রোপন নয় এই বৃক্ষ যাতে করে টিকে থাকে তার জন্য পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ চলমান থাকবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ