ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা উচিত- ওবায়দুল কাদের

    বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা উচিত- ওবায়দুল কাদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নির্বাচন সামনে রেখে ঢাকার প্রবেশপথ অবরোধের কর্মসূচি দেওয়ায় বিএনপির মার্কিন ভিসানীতির আওতায় পড়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

    সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

    বিএনপির কর্মসূচি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গোলাপবাগে হোঁচট খেয়ে সোহরাওয়ার্দী উদ্যানেই গেলো। অনুমতি নিয়েই তো গেলো। অনুমতি আর নেবো না। দখল করে ফেলছি ঢাকা, বাংলাদেশ। এত সোজা রাজনীতি? তাদের উদ্দেশ্য তারা একটি লাশ ফেলবে। পুলিশের ওপর যে হামলাটা, পুলিশ তো বাধা দেবেই।

    তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রোড বন্ধ করে দিলে পুলিশ চোখ বন্ধ করে রাখবে? আমি পুলিশকে দোষ দেবো না। জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব পুলিশের।

    পুলিশের ওপর যে হামলা হয়েছে, তারা তো বাধা দেবেই। তারা ঢাকা-চট্টগ্রাম প্রবেশ পথের রাস্তা বন্ধ করে দিয়েছে। পুলিশ চুপ করে থাকবে? এটি পুলিশের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা-চলাচল উন্মুক্ত রাখা।

    রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকারের অবস্থান কী জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার সরকারের পথেই আছে। সরকারের উদ্দেশ্য শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা। নির্বাচনের আগেও, নির্বাচনের পরেও শান্তিপূর্ণ পরিবেশ। পারছেন না তো, প্রশ্নে তিনি বলেন, কেন পারবো না, গতকাল যে ঘটনা ঘটে গেল। অ্যাপায়নের পরে তাদের কর্মীদের অবস্থা কী? খবর নেই। সেই মুড আছে? সবাইকে অতিরিক্ত জামাকাপড় নিয়ে ঢাকায় আসতে বলেছে তারা। বেচারারা জামাকাপড় নিয়ে এসে থাকতে পারলো না, ফিরে গেল। টাকাও শেষ-দুই হাজার টাকা করে দেওয়া হয়েছিল।

    তবে আওয়ামী লীগ কোনো উত্তেজনায় যাবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, আমরা নির্বাচন চাই, উত্তেজিত হলে তো আমাদের চলবে না। আমরা সরকারি দল। তারা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতি সৃষ্টি করে ক্ষমতা থেকে শেখ হাসিনাকে হটাতে চায়। এটি তাদের টার্গেট। আমাদের তো সেই টার্গেট নেই। নির্বাচনে জনগণ চাইলে আবারও ক্ষমতায় থাকবো, জনগণ না চাইলে থাকবো না নিয়মানুযায়ী।

     

     


    এএস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ