ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • সুপ্রিম কোর্ট বারে উত্তেজনা, ভাঙচুর

    সুপ্রিম কোর্ট বারে উত্তেজনা, ভাঙচুর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামী ও বিএনপিপন্থী আইনজীবীদের মধ্যে আবারো হট্টগোল, উত্তেজনা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

    এক পর্যায়ে বিএনপিপন্থীদের বিক্ষোভ মিছিল থেকে আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা করে ভাঙচুর করা হয় ।

     বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দোতলায় এ ঘটনা ঘটে।  

    এর আগে দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে দণ্ড দেওয়ার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।  

    প্রত্যক্ষদর্শীরা জানান , ওই সংবাদ সম্মেলন শেষে বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করে সমিতি ভবনের দোতলায় যান।

    আগে থেকেই সেখানে অবস্থান করছিল আওয়ামীপন্থী আইনজীবীরা। এক পর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং তারা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হয়।  

    পরে বিএনপির আইনজীবীদের মিছিল থেকে হামলা করে আওয়ামী সমর্থিত সম্পাদক আবদুন নূর দুলালের কক্ষ ভাংচুর করা হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ