ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • ম্যাজিকের মতো কাজ করেছে পুলিশ : পরীমণি

    ম্যাজিকের মতো কাজ করেছে পুলিশ : পরীমণি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চিত্রনায়িকা পরীমণি বলেছেন, মিডিয়ার মানুষরা নতুন নতুন গল্প বানায়। ডিবি কার্যালয়ে আসার সময় অনেকে জানতে চেয়েছেন আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আসলে আমাকে কোথাও নিয়ে যাওয়া হয়নি। আমি একা একাই এসেছি এখানে। এখানে এসে আমি মেন্টালি রিফ্রেশ।

    মঙ্গলবার ( ১৫ জুন) বিকেলে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। জনপ্রিয় এই নায়িকা বলেন, আমি যে কাজে ফিরবো সেই শক্তিটা পুলিশ আমাকে দিয়েছে। তারা আমাকে শক্তি যুগিয়েছে। আমি তাদের কাছে এতোটা আশা করিনি। তারা এতোটা বন্ধু সুলভ হবে ভাবিনি।


    গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার হারুন অর রশীদকে উল্লেখ করে বলেন, স্যার অনেকটা ম্যাজিকের মতো সবকিছু করেছেন। এতোটা তাড়াতাড়ি ম্যাজিকের মতো পুলিশ আমাকে সহযোগিতা করবে সেটা আমি ভাবতে পারিনি। কয়েক ঘণ্টার মধ্যেই দেখলাম অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। আমার বিশ্বাস সঠিক বিচার পাবো।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ