ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • বরিশাল বিভাগে ভর্তি ২৭৫ ডেঙ্গুরোগী, শেবাচিমে যুবকের মৃত্যু

    বরিশাল বিভাগে ভর্তি ২৭৫ ডেঙ্গুরোগী, শেবাচিমে যুবকের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে পুরো বিভাগে মোট ১৪ জনের মৃত্যু হয়েছে।

    এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৭৫ রোগী চিকিৎসাসেবা নিতে ভর্তি হয়েছেন। এ নিয়ে পুরো বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৯৩১ রোগী চিকিৎসাধীন।

    গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সুমন নামে ২২ বছরের এক যুবকের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি বরিশাল নগরের কাউনিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

    এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ২৭৫ ডেঙ্গুরোগীর মধ্যে সবথেকে বেশি ৬৭ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।  

    এছাড়া ২২ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে
    ২৭৩ ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

    এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩৭, পটুয়াখালীতে ৪৫, ভোলায় ৩৯, পিরোজপুরে ৪২, বরগুনায় ১৪ ও ঝালকাঠিতে ৯ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন।

    বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে সাত হাজার ২৮৩ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৩৩৮ জন।  

    এদিকে চলতি বছর পুরো বিভাগে ১৪ ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ জন, বরগুনা হাসপাতালে ১ জন ও ভোলা সদরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

    তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

    শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, প্রতিদিন হাসপাতালে ডেঙ্গুরোগী ভর্তি হচ্ছে। জনবলসহ নানা সংকট থাকা সত্ত্বেও চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিচ্ছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ