ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • রফিকুল মাদানীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

    রফিকুল মাদানীর বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। মামলার পর তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।


    বৃহস্পতিবার সকালে র‌্যাবের মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, গাজীপুর মহানগরের গাছায় এক ওয়াজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় মাদানীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

    তিনি জানান, বুধবার সকালে তাকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলার পর রাতে তাকে গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

    এদিকে মামলার বরাতে পুলিশ জানিয়েছে, গাছা থানাধীন বোর্ডবাজার এলাকার শীতক ফ্যাক্টরির ভেতর গত ১০ ফেব্রুয়ারি এক ওয়াজ মাহফিলে প্রশাসন সম্পর্কে নানা উস্কানিমূলক মন্তব্য করে তা ইউটিউবে ছাড়েন মাদানী। এর কারণে ব্রাহ্মবাড়িয়া, চট্টগ্রামসহ বিভিন্নস্থানে ধ্বাংসাত্মক কার্যকলাপ সংঘটিত হয়।

    র‌্যাব জানায়, মাদানীকে কাছ থেকে যে মোবাইল ফোন উদ্ধার করা হয়, তাতে ‘আপত্তিকর’ কিছু ভিডিও পাওয়া গেছে।

    রফিকুলের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে। সেখান থেকেই তাকে আটক করা হয় বলে স্বজনরা জানায়।

    ইসলামী দলগুলোর বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় রফিকুলের বয়স ২৫ বছর হলেও আকার-আকৃতির জন্য তাকে ‘শিশু বক্তা’ বলে ডাকেন তার ভক্তরা।

    এর আগে গত ২৫ মার্চ নরেন্দ্র মোদির সফরের বিরুদ্ধে বিক্ষোভকালে ঢাকার মতিঝিল এলাকা থেকে রফিকুলকে আটক করেছিল পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই ঘটনার মামলায় তাকে আসামি করা হয়নি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ