ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সাহেদের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২১ আগস্ট

    সাহেদের বিরুদ্ধে দুদকের মামলার রায় ২১ আগস্ট
    মোহাম্মদ সাহেদ ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলার রায় ২১ আগস্ট ঘোষণা করা হবে।

    ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন। গনমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন সাহেদের আইনজীবী এ বি এম খায়রুল কবির।

    আইনজীবী খায়রুল কবির বলেন, এই মামলায় আজ উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। পরে আদালত মামলার রায় ঘোষণার দিন ধার্য করেন।

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এই মামলায় গত বছরের ১৭ এপ্রিল আসামি সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় দুদকের পক্ষ থেকে ১০ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়।

    মামলা কাগজপত্রের তথ্য বলছে, ২০২০ সালের ৫ নভেম্বর দুদক এক নোটিশে সাহেদকে ২১ কার্যদিবসের মধ্যে তাঁর সম্পদের হিসাব জমা দিতে বলে। কিন্তু সাহেদ নির্ধারিত সময়ে তাঁর সম্পদের বিবরণী জমা দেননি। পরবর্তী সময়ে সাহেদকে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়। তারপরও তিনি তাঁর সম্পদের বিবরণী জমা দেননি। এমন প্রেক্ষাপটে অনুসন্ধানের পর সাহেদের বিরুদ্ধে ২০২১ সালের ১ জানুয়ারি মামলা করে দুদক।


    রিজেন্ট হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় জালিয়াতির মামলায় ২০২০ সালের ১৫ জুলাই সাহেদকে অবৈধ অস্ত্রসহ সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

    পরে আদালতের অনুমতি সাপেক্ষে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) সাহেদকে সঙ্গে নিয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও মাদক উদ্ধার করে।

    অস্ত্র নিয়ন্ত্রণ আইনের এক মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। ঢাকা মহানগরের ১ নম্বর স্পেশাল ট্রাইব্যুনাল এই রায় দেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ