ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বরিশালে মানবপাচার মামলায় যুবক গ্রেফতার, ভিকটিম ‍উদ্ধার

    বরিশালে মানবপাচার মামলায় যুবক গ্রেফতার, ভিকটিম ‍উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনের মামলার আসামি প্রদীপ কুমারকে (৩২) বরিশাল নগরী থেকে গ্রেফতার করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

    মঙ্গলবার রাতে নগরীর রূপাতলী থেকে তাকে গ্রেফতার এবং ভিকটিম বিপাশা রানী সাধককে (২৮) উদ্ধার করে তারা। 

    মঙ্গলবার রাতে বরিশাল সিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- কাঁঠালিয়া থানার উত্তর আমুয়া গ্রামের বিপাশা রানী সাধককে অপহরণ করে একই এলাকার প্রদীপ কুমার। পরে তাকে নিয়ে ভারতে চলে যায়। কিছুদিন আগে দেশে ফিরে আসে তারা। এদিকে বিপাশা রানী সাধককে অপহরণ করে ভারতে পাচারের অভিযোগে গত ৯ মে কাঁঠালিয়া থানায় মানবপাচার প্রতিরোধ দমন আইনে একটি মামলা দায়ের করে তার পরিবার। 

    ওই মামলার আসামি হিসেবে নগরীর রূপাতলী থেকে প্রদীপ কুমার গ্রেফতার এবং বিপাশা রানী সাধককে উদ্ধার করে সিআইডি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন অভিযান পরিচালনাকারী সিআইডির পরিদর্শক মো. আবু মুছা খন্দকার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ