ঢাকা বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • নলছিটিতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

    নলছিটিতে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার
    পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে পর্নোগ্রাফি মামলায় কবির হোসেন মিনা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার পশ্চিম সেওতা গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    মামলার বিবরণে জানা যায়, উপজেলার নাচনমহল ইউনিয়নের এক গৃহবধূর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় কবির হোসেন মিনা। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে বুধবার সন্ধ্যায় নলছিটি থানায় মামলা দায়ের করেন। পুলিশ পর্নোগ্রাফি আইনে মামলাটি লিপিবদ্ধ করে রাতেই আসামির বাড়ি পশ্চিম সেওতা গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেপ্তার করা হয়। 

    কবির মিনা পশ্চিম সেওতা গ্রামের আবদুর রশিদ মিনার ছেলে। 
    নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচএম মাহমুদ বলেন, মামলার একমাত্র আসামি কবির মিনাকে  গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। 


     


    কে এম সবুজ / এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ