ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে অসন্তুষ্ট হাইকোর্ট

    র‍্যাব হেফাজতে নারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে অসন্তুষ্ট হাইকোর্ট
    সুলতানা জেসমিন। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নওগাঁয় র‍্যাব হেফাজতে ভূমি অফিসের সহকারী সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদনটি অস্পষ্ট বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানি ২৯ নভেম্বর ধার্য করেছেন আদালত।


    রোববার বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে তদন্ত প্রতিবেদন জমা দিলে রিপোর্টে অসন্তুষ্ট প্রকাশ করে এ আদেশ দেন আদালত।

    এ সময় আদালত বলেন, আইন অনুযায়ী সেই নারীকে থানায় নেয়া হয়নি। এছাড়া তাকে গ্রেপ্তারের পর আত্মীয় স্বজনকে জানানো হয়েছিল কি না- সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।


    এর আগে গত ২০ আগস্ট তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিল করার পর আদালত বলেন, এটি পর্যালোচনা করে আদেশ দেয়া হবে। এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, অনেক বড় রিপোর্ট এটি কোনো কপি করা হবেনা পুরোটা পরেই আদেশ দিতে হবে এটি।

    গত ১৩ আগস্ট নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটিকে প্রতিবেদন দাখিলের জন্য দুই মাস সময় বেঁধে দেন হাইকোর্ট।

    আদালত বলেন, এটা সেনসিটিভ ম্যাটার। বার বার সময় দেয়া হবে না। দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে হবে।

    এর আগে র‌্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেন আইনজীবী মনোজ কুমার ভৌমিক। জনস্বার্থে দায়ের করা রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

    জানা গেছে, সুলতানা জেসমিন নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়ন ভূমি কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি করতেন। র‌্যাবের দাবি, প্রতারণার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য গত ১৯ মার্চ তাকে আটক করা হয়। আটকের পর অসুস্থ হয়ে তিনি মারা যান।

    নিহতের স্বজনদের অভিযোগ, হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনও মামলা দায়ের করা হয়নি। বিষয়টি নিয়ে বেশকিছু গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত ২৭ মার্চ তা আদালতের নজরে আনা হয়। এরই ধারাবাহিকতায় জনস্বার্থে রিট দায়ের করা হয় হাইকোর্টে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ