ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ

    নাশকতার মামলা দ্রুত নিষ্পত্তি করতে প্রধান বিচারপতিকে অনুরোধ
    অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অনুরোধ করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

    রোববার (২২ অক্টোবর) নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

    অ্যাটর্নি জেনারেল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা, অগ্নিসন্ত্রাসের ঘটনায় নাশকতার মামলাসহ পুরোনো সব মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে প্রধান বিচারপতিকে অনুরোধ করেছি। প্রধান বিচারপতিকে সংবর্ধনার দিনে সিভিল, ক্রিমিনাল ও রিট সংক্রান্ত যত পুরোনো মামলা আছে সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে অনুরোধ করেছি।

    তিনি বলেন, কয়েক দিন আগে প্রধান বিচারপতি আমাদের নিয়ে বসেছিলেন, সেদিনও পুরোনো মামলা নিষ্পত্তির কথা বলেছি। গতকাল প্রধানমন্ত্রী নাশকতার মামলার দ্রুত নিষ্পত্তির কথা বলেছেন। আমি আবারও প্রধান বিচারপতিকে অনুরোধ করবো সব পুরোনো মামলা দ্রুত নিষ্পত্তি করতে।


    এসময় এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আদালতে সাক্ষী হাজির নিশ্চিত করতে পাবলিক প্রসিকিউটরদেরও (পিপি) পদক্ষেপ নিতে হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ