ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ফেইক সংবাদ ও ভিডিও সনাক্তের উপায়ে কর্মশালা 

    ফেইক সংবাদ ও ভিডিও সনাক্তের উপায়ে কর্মশালা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেইক সংবাদ ও ভিডিও সনাক্তের উপায় নিয়ে বরিশালে সাংবাদিকদের নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  ইন্টারনিউজের সহযোগীতায় সেন্টার ফর কমিউনেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশের (সিসিডি-বাংলাদেশ) উদ্যেগে এই কর্মশালায় জাতীয় ও স্থানীয় দৈনিক এবং ইলেকট্রনি´ মিডিয়ায় বরিশালে কর্মরত ১০জন সাংবাদিক অংশগ্রহন করেন। 

    মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসেন। দিনব্যাপী কর্মশালায় মুলধারার গণমাধ্যমের অবিকল নাম ব্যবহার করে ফেইক নিউজ ও ভিডিও চিত্র কিভাবে শনাক্ত করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। 

    কর্মশালায় জানানো হয়, ভুল তথ্য, অপতথ্য, গুজব কুতথ্য ও প্রোপাগাণ্ডা ছড়ানো এসব সংবাদ সামাজিক অস্থিরতা তৈরী করে। মুলধারার গণমাধ্যমের মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করা হয়। কর্মশালায় অংশগ্রহন করেন এম মিরাজ হোসাইন (বনিক বার্তা), সাইদ মেমন (বিডি নিউজ টুয়েন্টি ফোর), খান রফিক (আজকের পত্রিকা), আরিফুর রহমান (যায়য়ায় দিন) সাইদ পাস্থ (চ্যানেল আই), অনিকেত মাসুদ (যুগান্তর), জিহাদ রানা (বাংলাদেশ টুডে), ফাহিম ফিরোজ (মানবকন্ঠ), গাজী ফিরোজ (আজকের বার্তা) ও জুয়েল রানা (মতবাদ)।  সিডিডি বাংলাদেশের পক্ষে কর্মশালায় আলোচক ছিলেন, ইনডিপেডেন্ট চ্যানেলের মুরাদ আহমেদ ও সমকালের সুমন চৌধুরী।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ