ঢাকা বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী
  • ফের আল-আকসা হাসপাতালে ইসরায়েলের হামলা

    ফের আল-আকসা হাসপাতালে ইসরায়েলের হামলা
    মর্টিয়ার্স হাসপাতালের শয্যায় বসে আছেন এক ফিলিস্তিনি নারী। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত আল-আকসা মর্টিয়ার্স হাসপাতালের প্রাঙ্গণে হামলা চালিয়েছে ইসরায়েল।

    সোমবারের এই হামলায় তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    খবর আল জাজিরার। হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তা দেয়নি ইসরায়েলি বাহিনী। প্রাঙ্গণে ত্রিপল টানানো যে অস্থায়ী ঘরগুলোতে বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল, সেগুলো লক্ষ্য করেই হামলা চালানো হয়।  

    বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর কর্মীরা এখন উদ্ধারকাজ চালাচ্ছেন। হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি।

    হামলার স্থল আল জাজিরার সম্প্রচার কেন্দ্র থেকে মাত্র ১০ মিটার (৩৩ ফুট) দূরে। এর আগেও অন্তত ১০ বার এই হাসপাতালের প্রাঙ্গণকে সরাসরি লক্ষ্যবস্তু করেছে ইসরায়েলি বাহিনী।

    হাসপাতালের প্রশাসনিক কার্যালয়েও ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে তিনটি গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।  

    চিকিৎসাকেন্দ্রগুলোতে এমন ধারাবাহিক হামলা মারাত্মকভাবে হাসপাতালে কাজের সক্ষমতাকে আরও সংকটাপন্ন করে তুলেছে।

    এদিকে, গাজা উপত্যকার বিভিন্ন স্থানে একের পর এক ইসরায়েলের বিমান হামলায় শত শত ফিলিস্তিনি পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

    গাজা সিটির পশ্চিমাঞ্চলের আল-শাতি শরণার্থী শিবিরে একটি হামলায় পাঁচজন নিহত হয়েছেন।  

    জয়তুন এলাকার একটি স্কুল এক হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। স্কুলটিতে গৃহহীন পরিবারগুলো অবস্থান করছিল।
     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ