ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩ কুয়াকাটার প্রেমে রাশিয়ান তরুণীরা, মুগ্ধ প্রকৃতির সৌন্দর্যে বরিশালে নার্সিং শিক্ষার্থীর মামলায় গ্রেফতার এক শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার সকালে যে আমল করলে সারাদিন ভালো কাটবে কাউখালীতে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ  ‘স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা’ প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ মুক্তিযোদ্ধার স্ত্রীর
  • লকডাউনের ৪র্থ দিনে বরিশালে বেড়েছে জনসমাগম 

    লকডাউনের ৪র্থ দিনে বরিশালে বেড়েছে জনসমাগম 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    বরিশালে লকডাউনের ৪র্থ দিনে আরও অনেক দোকানপাঠ খুলেছে। রাস্তাঘাটে বেড়েছে থ্রি-হুইলার, রিক্সা এবং ব্যক্তিগত যানবাহন। রাস্তাঘাট এবং বাজারগুলোতেও আগের চেয়ে ভিড় বেড়েছে। এ অবস্থায় লকডাউন বাস্তবায়নসহ স্বাস্থ্যবিধি রক্ষায় বৃহস্পতিবারও নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। 

    লকডাউনের ৪র্থ দিন বৃহস্পতিবার আগের চেয়ে অনেকটাই শিথিল নগরীর চিত্র। বড় বড় শপিং মল না খুললেও আগের চেয়ে অনেক দোকানপাঠ খুলেছে। বিশেষ করে নগরীর চকবাজার, কাঠপট্টি, গীর্জা মহল্লাসহ বিভিন্ন এলাকায় পোষাক, প্রসাধনী এবং মোবাইল ফোন বিক্রির অনেক দোকান খুলেছে। নগরীর বিভিন্ন বাজার এবং রাস্তাঘাটে বেড়েছে মানুষের আনাগোনা। থ্রি-হুইলার, রিক্সা এবং ব্যক্তিগত যানবাহন চলাচলও গত ৩ দিনের চেয়ে চতুর্থ দিনে চেয়ে বেড়েছে। দোকানপাঠ, গনপরিবহন এবং বাজারে কোথাও স্বাস্থ্য বিধির কোন বালাই ছিলো না। 

    এদিকে লকডাউন সহ স্বাস্থ্য বিধি রক্ষায় বৃহস্পতিবার নগরীতে পৃথক দুটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম এবং অং মা চিং মারমা সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লকডাউন ও স্বাস্থ্য বিধি উপেক্ষা করায় ৩ ব্যক্তি ও ৮ প্রতিষ্ঠান থেকে ১১ হাজার ৪শ’ টাকা জরিমানা আদায় করে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ