ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news

আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

একদফা দাবিতে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। 

বুধবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

এদিকে একদফা দাবিতে বিএনপি-জামায়াত ও সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ষষ্ঠ দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত। 

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, হত্যা, নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি-জামায়াত ও যুগপৎ আন্দোলনের শরিকরা।

তার পর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায় এবং ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে সরকারবিরোধী দলগুলো। পরে ১১ ও ১২ নভেম্বর চতুর্থ দফা এবং ১৫ ও ১৭ নভেম্বর পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা দেয় তারা। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তা প্রত্যাখান করে ১৯ ও ২০ নভেম্বর হরতাল সারা দেশে হরতাল পালন করে সরকারবিরোধী দলগুলো।

 

 


এমএন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন