ঢাকা রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগে বরিশালে বিসিবি পরিচালক মিজানকে অবাঞ্ছিত ঘোষণা বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার জিয়াকে মুক্তিযুদ্ধের প্রজন্ম মহানগর ও জেলা দক্ষিণের শুভেচ্ছা  ঢাকা-বরিশাল মহাসড়কে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক দেশজুড়ে সাঁড়াশি অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা কৃষক কার্ড করতে গিয়ে জানতে পারেন মৃত, জীবিত প্রমাণে নির্বাচন অফিসে ষাটোর্ধ্ব বৃদ্ধ বিনা বেতনে আজান, ১৬ বছর পর আবেগঘন আয়োজনে মুয়াজ্জিনকে বিদায়
  • বলিউডে অভিষেক হলো জয়া আহসানের

    বলিউডে অভিষেক হলো জয়া আহসানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে অভিষেক হলো বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের। বুধবার ২২ নভেম্বর তার অভিনীত প্রথম হিন্দি সিনেমা ‘কড়ক সিং’র প্রিমিয়ার হবে গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল অব ইন্ডিয়ায়। প্রদর্শনীর আগে চলচ্চিত্রটির অভিনয়শিল্পীরা হাঁটবেন উৎসবের লালগালিচায়।

    গত সোমবার (২০ নভেম্বর) এই উৎসবের ৫৪তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও হাজির ছিলেন জয়া। সঙ্গে ছিলেন ‘কড়ক সিং’ পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী, সহশিল্পী পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘিরা। অনুষ্ঠানের কয়েকটি ভিডিওতে জয়া আহসানের সঙ্গে একই সারিতে দেখা গেছে বলিউডের প্রভাবশালী প্রযোজক-পরিচালক-পরিবেশক করণ জোহর, অভিনেতা শহিদ কাপুর, গায়িকা শ্রেয়া ঘোষালকে।

     

    গোয়া উৎসবের প্রকাশ করা হয় ‘কড়ক সিং’-এর ট্রেলার। পুরো ট্রেলারেই পঙ্কজ ত্রিপাঠির দুর্দান্ত অভিনয় এবং প্রথমবার জয়ার মুখে শোনা গেছে হিন্দি সংলাপ। উৎসবের পর এ বছরই জি-ফাইভে মুক্তি পাবে ছবিটি। তবে এখনো মুক্তির তারিখ ঘোষণা হয়নি।

     

    ‘পিঙ্ক’ খ্যাত পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী ও বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে কাজ করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত জয়া। তিনি বলেন, ‘অনিরুদ্ধ রায়চৌধুরীর ছবিতে অভিনয়ের ইচ্ছা অনেক দিনের। প্রথম যখন তার ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম, সঙ্গে সঙ্গে রাজি হয়ে যাই। নিজের প্রথম হিন্দি ছবিতেই যখন পঙ্কজ ত্রিপাঠির সঙ্গে অভিনয়ের সুযোগ মেলে, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’

     

    গোয়া উৎসবে জয়ার ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবার। শুধু ‘কড়ক সিং’ই নয়, প্রদর্শিত হবে মুর্তাজা অতাশ জমজমের ইরানি ছবি ‘ফেরেশতে’, সুমন মুখোপাধ্যায়ের ‘পুতুলনাচের ইতিকথা’ ও কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’।


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ