ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • নির্বাচনে পরিচ্ছন্ন খেলা হবে:শামীম ওসমান

     নির্বাচনে পরিচ্ছন্ন খেলা হবে:শামীম ওসমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলা হবে, তবে সেই খেলায় ফাউল কম হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেন, নির্বাচনে খেলা হবে, তবে পরিচ্ছন্ন খেলা হবে। আর ফাউল কম হবে।

    বুধবার (২৯ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    ডিবির কার্যালয়ে শামীম ওসমান ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে বৈঠক করেন।

    শামীম ওসমান বলেন, হারুন ভাই আমার অনেক আগের পরিচিত। একসঙ্গে আমরা রাজনীতি করেছি। সে কারণেই দেখা করতে আসা। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে দেশকে নিয়ে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করছেন। এসব তথ্য তাকে দিয়েছি।

    তিনি বলেন, এমপি হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে তথ্যগুলো দিয়ে গেলাম। ডিবির হারুন ভাই ক্যাপাবল অফিসার, তিনি ব্যবস্থা নিতে পারবেন।

    ডিবি কার্যালয়ে গেলে অনেকেই সেখান থেকে খেয়ে আসেন। এবার শামীম ওসমানও সেখানে দুপুরের খাবার খেয়েছেন।

    এ বিষয়ে প্রশ্ন করা হলে শামীম ওসমান বলেন, হারুন ভাইয়ের নয়, উনার স্ত্রী আমার বোন তার হোটেলে খেয়েছি।

     

     

     

     

     


    এমএন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ