ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
  • জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার 

    জামিন পেলেন বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার 
    বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার। - ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার অভিযোগে এক মামলায় দলটির যুগ্ম মহাসচিব ও বরিশালের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। 

    সোমবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মো: হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

    আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সাথে ছিলেন আইনজীবী মো: আক্তারুজ্জামান।

    ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানান, ২৮ অক্টোবরের ঘটনায় বরিশালের সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান সরোয়ারকে পল্টন থানায় ১ নভেম্বর দায়ের করা নাশকতার মামলায় মোহাম্মদপুরের বাসা থেকে ৩ তারিখ গ্রেফতার করা হয়। আজ এ মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। 

    তিনি আরো জানান, এফআইআরে তার নামটা দেয়া আছে। কিন্তু ভেতরে কিছু লেখা নেই। কোনো সিজার লিস্ট (জব্দ তালিকা) নেই। তাকে রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়েছে। আজ জামিন হওয়ার কারণে তার জেল থেকে বের হতে আর কোনো বাধা নেই।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ