ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
  • পাথরঘাটায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি 

    পাথরঘাটায় মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ১ লাখ টাকা মুক্তিপণ দাবি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় মো.মাসুদ রানা (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে নিখোঁজ রয়েছে।  

    পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডেও মানিক মিয়ার ছেলে মাসুদ রানা। শুক্রবার (২৯ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে বাবা মানিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।

    নিখোঁজের বাবা মানিক মিয়া নিজে মুক্তিপণে টাকা দাবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

    তিনি আরও বলেন, সোমবার (২৫ ডিসেম্বর) সকালে পাথরঘাটা পৌরসভা ১ নং ওয়ার্ডের গোরস্থান হাফেজিয়া মাদ্রাসায় আমার ছেলে ছিলো। হঠাৎ মাদ্রসার শিক্ষকের মাধ্যমে খবর জানায় যে, ছেলে মো.মাসুদ রানা বাড়ীতে আসছে কিনা। আমি তাকে জানাই যে মাদ্রাসা থেকে ছেলে বাড়ীতে আসেনি। 

    এরপর থেকে খোঁজাখুঁজি করি কিন্তু কোন খোঁজ না পাওয়ায় শুক্রবার (২৯ ডিসেম্বর) পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরী করি। যার ডায়েরী নম্বর ১২৯০।

    তিনি আরও বলেন, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে ০৯৬৩৮১১১৫০১ নাম্বার থেকে অজ্ঞাতনামা লোক আমার ব্যক্তিগত ০১৮২৪২৬৯৩৭৭ মোবাইল নাম্বারে ১ লাখ টাকা মুক্তিপন দাবি করে।

    পাথরঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, শুক্রবার মাসুম রানার মা লাকি বেগম পাথরঘাটা থানায় নিখোঁজের সাধারণ ডায়েরী করেছেন। আমাদের অনুসন্ধান চলছে। তবে ১ লাখ টাকা মুক্তিপণের খবর আমাদের জানা নেই । 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ