ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • আমতলীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের  ৪০ হাজার টাকা জরিমানা

    আমতলীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের  ৪০ হাজার টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের কর্মী বরগুনা জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদ হাসান তুরানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ২ টার দিকে শতাধিক মোটর সাইকেল শোডাউনের মাধ্যমে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের তাকে এ অর্থদন্ড প্রদান করেন।

    জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে বরগুনা জেলা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক মো. হালিম মোল্লা ও জেলা ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদ হাসান তুরাণের নেতৃত্বে শতাধিক মোটর সাইকেল নিয়ে আমতলী পৌর শহরের বিভিন্ন সড়কে শোডাউন দেন। এতে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

    আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, খবর পেয়ে পৌর শহরের আল হেলাল মোড় থেকে শোডাউন চলাকালীন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে করা শোডাউন বন্ধ করে দেই। 

    ওই সময়ে ১৫টি মোটর সাইকেলসহ তার এক কর্মীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

    আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালতের বিচারক আব্দুল্লাহ আবু জাহের বলেন, সংসদ নির্বাচন ও রাজনৈতিক দল প্রার্থীর আচরণ বিধিমালার ২০০৮এর ১৮(১) ধারা মোতাবেক ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমানের কর্মী মাহমুদ হাসান তুরাণকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ