ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ মে মাসেই ১৫০ ডলার ছাড়াতে পারে তেলের দাম, বিশ্বজুড়ে মন্দার শঙ্কা সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ করলেন অর্থমন্ত্রী পিরোজপুরে ২৪ বছরেরও মিলেনি যুবকের পিতৃপরিচয়ের স্বীকৃতি! প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন কর্মসূচি হামলা করে পণ্ডের চেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিল চান ডা. মনীষা নিজ প্রতিষ্ঠানের নারী অধ্যাপকের সাথে জহিরের অনৈতিক সম্পর্ক ফাঁস প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রণয় ভার্মার সাক্ষাৎকার বরিশালসহ দেশের সব বিভাগে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 

    আমতলীতে নৌবাহিনীর টহল

    আমতলীতে নৌবাহিনীর টহল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য আমতলীতে বুধবার সকাল থেকে টহল শুরু করেছে  নৌবাহিনীর সদস্যরা।

    মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে খুলনার বিএমএস তিতুমীর নৌ ঘাঁটি থেকে আমতলী উপজেলায় পৌঁছায়  নৌ-বাহিনীর  সদস্যারা । বুধবার (৩ জানুয়ারি) থেকে কমান্ডার মো. জিয়াউল হকের  নেতৃত্বে দায়িত্ব পালন  করবেন তারা।

    নৌবাহিনীর সদস্যরা ভোটগ্রহণের আগে, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরে শান্তিশৃঙ্খলা নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য ৩ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশন ও স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন। 

    জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনা এবং ভোলা জেলাসহ উপকূলীয় ১৯টি উপজেলায় নৌবাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন।

    এবিষয়ে  সহকারী  রিটার্নিং অফিসার  ও আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল  আলম  বলেন, বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করার জন্য নৌ বাহিনীর সদস্যরা এসেছেন। 

    তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবেন, ভোটারদের নিরাপত্তা দিবেন, টহলে দিবেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেটও  ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে কাজ করবেন। এছাড়াও কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সেখানেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কাজ করবেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ