ঢাকা বুধবার, ২৭ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিসিসির সাবেক জনপ্রিয় কাউন্সিলর সৈয়দ জাকির হোসেন জেলালের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত কোরবানির পশুর হাটে মহিষের গুঁতায় দুই ক্রেতা নিহত দাঁতের যন্ত্রণায় ছটফট করছেন নেতানিয়াহু, নেয়া হলো হাসপাতালে বরগুনায় দুর্গন্ধ থেকে মিললো অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় মা-বাবা ও শিশু সন্তান নিহত বরিশালের বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. সৈয়দ হাবিবুর রহমান আর নেই বরিশাল নগরীর সাগরদীতে ডিম বিক্রির আড়ালে ফেনসিডিল ব্যবসা, গ্রেপ্তার ৪ পাথরঘাটায় সাবেক মেয়র আনোয়ার গ্রেপ্তার টানা তাপপ্রবাহে ভারতের এক রাজ্যে ১৬ জনের মৃত্যু বরিশালে কদর বেড়েছে  তেঁতুল গাছের খাটিয়ার
  • এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি

    এমপি শম্ভু যাবেন, তাই আধঘণ্টা পর ছাড়ল ফেরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিতর্ক যেন পিছু ছাড়ছে না বরগুনা-১ আসনে নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর।  এবার ঘাটে আসতে দেরি করায় নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে ছেড়েছে পুরাকাটা-আমতলী ফেরি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    বরগুনা সওজ’র তথ্যমতে, বরগুনার পুরাকাটা ঘাট থেকে বেলা ২টায় আমতলী ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার কথা। 

    খবর আসে ভোটের প্রচারণায় যাবেন সংসদ সদস্য। তার গাড়িবহর ঘাটে আসতে আসতে ৩০ মিনিট দেরি হওয়ায় বেলা আড়াইটায় ফেরি ছেড়ে যায়।

    হুমায়ুন কবির নামে ফেরির এক যাত্রী বলেন,  বুধবার দুপুর ২টার ফেরি নির্দিষ্ট সময়ের ৩০ মিনিট পরে আড়াইটার দিকে ঘাট ত্যাগ করেছে। 

    বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর কারণে আধঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এটা খুবই বিরক্তিকর ব্যাপার।

    ঘাটের ইজাদারের পরিদর্শক আসাদুজ্জামান পলাশ বলেন, ফোন করে আমাকে বলা হয়েছে, এমপি সাহেব ঘাটে না যাওয়ার পর্যন্ত ফেরি না ছাড়তে। তার গাড়িবহর ঘাটে আসতে আড়াইটা বেজে যায়। এরপরই আমরা ফেরি ছেড়ে দেই।

    তিনি আরও বলেন, এমপি সাহেব পার হবেন, তার কথা তো শুনতেই হয়। এ বিষয়ে কথা বলতে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মোবাইল ফোনে একাধিকার কল করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ