ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের কর্মমুখী ও নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে হবে: সরোয়ার জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বাসভাড়া বাড়লো কিলোমিটারপ্রতি ১৭ পয়সা এইচএসসি পরীক্ষার ফল নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী বাউফলে পরপর চারটি ককটেল বিস্ফোরণে জনমনে আতঙ্ক যশোরে প্রায় আড়াই হাজার বোতল উনকোরেক্সের চালান নিয়ে বরিশালের হেমায়েত সহযোগীসহ গ্রেফতার   খুলনায় নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী হত্যা মামলার আসামি পিরোজপুরে গ্রেফতার   বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাইক্রোপ্লাস্টিক গবেষণাগার'র উদ্বোধন 
  • আমতলীতে তরমুজ চাষে ব্যস্ত কৃষক

    আমতলীতে তরমুজ চাষে ব্যস্ত কৃষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার তরমুজ চাষীরা ব্যস্ত সময় পার করছেন। চাষী পরিবারের নারী পুরুষ সকলে কাজে নেমে পড়েছেন তরমুজ আবাদে।  

    আমতলী কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া, হলদিয়া, সদর ইউনিয়ন, চাওড়া, কুকুয়া ও গুলিশাখালী ইউনিয়নে এবছর  ৫ হাজার  ৩ শত ৪৫ হেক্টর জমিতে তরমুজ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। 

    উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, কৃষকেরা মাঠে কাজ করছেন। মাঠের পর মাঠ চাষাবাদ করে তরমুজ বীজ বপনের জন্য গর্ত তৈরি করছেন কেহ গাছের চারা রোপন করছেন । এ কাজ করতে ঘরের নারীরা বসে নেই। তারাও পুরুষের পাশাপাশি কাজ করছে।

    উপজেলার কুকুয়া গ্রামের ইউছুফ প্যাদা  বলেন, এ বছর ১৬ একর জমিতে তরমুজ চাষ করতেছি। সাহেব বাড়ী এলাকার বাহদুর মৃধা বলেন, ৯  একর জমিতে তরমুজ চাষ করতেছি । 

    আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ঈসা বলেন ব্লক সুপারভাইজারগন নিয়মিত চাষীদের খোজ খবর নিচ্ছেন। যে কোন সমস্যায় আমতলী কৃষি অফিস কৃষকদের পাশে থাকবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ