ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে ঝালকাঠিতে মলিনা রায় হত্যার মাস্টারমাইন্ড গ্রেপ্তার বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক
  • বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু

    বরগুনায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলা ও সংগঠনটির অফিসও ভাঙচুরের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকেরা। সোমবার (২২ জানুয়ারি) সকাল ৬টায় তারা ধর্মঘট শুরু করেন।

    এদিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই বাস ধর্মঘটের ডাক দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

    জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু জানান, রোববার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বরগুনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুকে শুভেচ্ছা জানিয়ে পৌর বাস টার্মিনাল ভবনে একটি ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিপন জমাদ্দারের পক্ষের লোকজন মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীরের ওপর হামলা চালায়। এ সময় অফিস থেকে নগদ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।

    কিসলু বলেন, স্ত্রী সন্তানের সামনে সংগঠনের সাধারণ সম্পাদকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তিনি মাথায় আঘাত পেয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

    এ ঘটনায় অভিযুক্ত বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

    বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মিজানুর রহমান বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ